শিরোনাম :
গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নাটোর আদালত প্রাঙ্গণে বাদী-বিবাদী সংঘর্ষ, আটক ৩

নাটোর আদালত প্রাঙ্গণে বাদী-বিবাদী সংঘর্ষ, আটক ৩

নাটোর জেলা প্রতিনিধি,

নাটোর আদালত প্রাঙ্গণে একটি মামলার বাদী ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নাটোর আদালত চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের মধ্যে বাদীপক্ষের রয়েছেন নাটোর সদর উপজেলার গৌরীপুর (হয়বতপুর) এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. মিদুল (৩৮) ও শহরের কান্দিভিটা এলাকার মৃত বাদশা খানের ছেলে মো. জনি খান (২৪)।

বিবাদীপক্ষের ব্যক্তিদের মধ্যে রয়েছেন লালপুর উপজেলার রামানন্দপুর এলাকার মো. লোকমান সরকারের ছেলে মো. রানা (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে বাদী ও বিবাদী উভয় পক্ষ আদালতে আসেন। দুপুরে শুনানি শেষে বাড়ি ফেরার পথে আদালত প্রাঙ্গণেই দু-পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের ৮-১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতেখায়ের আলম জানান, আজ আদালতে মামলাটির শুনানির তারিখ ছিল। শুনানি শেষে আদালত চত্বরের বাইরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। আইন-শৃংখলা বজায় রাখতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com