শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

যমুনা সার কারখানায় এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ ।। তদন্ত কমিটি গঠন

যমুনা সার কারখানায় এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ ।। তদন্ত কমিটি গঠন

জামালপুর জেলা প্রতিনিধি।।

জামালপুরে তারাকান্দি যমুনা সার কারখানায় (জেএফসিএল) অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এক কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)। অভিযুক্ত কর্মকর্তা হলেন যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন।

বিসিআইসির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক বিপণন) কাজী আনোয়ার হোসেনকে আহ্বায়ক, উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) মুহাম্মদ আব্দুস ছালামকে সদস্য সচিব ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) মুহাম্মদ শরীফুল ইসলাম মজুমদারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। অভিযোগের তদন্তের স্বার্থে বাদীর জবানবন্দি গ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে সাক্ষরিত একটি পত্র পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) তদন্ত কমিটি বাদীর জবানবন্দি গ্রহণের জন্য বিসিআইসির মহাব্যবস্থাপকের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে।

পত্র সূত্রে জানা যায়, যমুনা সার কারখানার বিভিন্ন বিভাগে দৈনিক ভিত্তিক শ্রমিক নিয়োগে অনিয়ম, চুক্তি লঙ্ঘন ও অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগে এ তদন্ত কমিটি গঠন করা হয়। বিসিআইসি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী শ্রমিক সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আল-মমিন আউটসোর্সিং সার্ভিসেস লিমিটেডের মালিক মোঃ মমিনুল ইসলাম এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে- ” দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা ২০২৫” অনুযায়ী শ্রমিক নিয়োগের কথা থাকলেও উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন চুক্তি ও নীতিমালা অমান্য করে অনৈতিক সুবিধার বিনিময়ে অন্যভাবে শ্রমিক নিয়োগ দিয়েছেন। ফলে চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত মাত্র ২৪ জন শ্রমিক নিয়োগ করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী মোঃ মমিনুল ইসলাম বলেন, “আমাদের প্রতিষ্ঠানকে উপেক্ষা করে চুক্তি ও নীতিমালা ভঙ্গ করে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। ন্যায়বিচারের স্বার্থে আমি তদন্তের আবেদন করেছি।”

অভিযোগের বিষয়ে উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেনের কোন বক্তব্য পাওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com