শিরোনাম :
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে ৩ টি ড্রেজার মেশিন ধ্বংস সুধারামে দশ কিলো কাঁচা রাস্তায় খানাখন্দে প্রবাসীর অর্থায়নে মাটি ভরাট কর্মসূচি বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়া-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় প্রশাসনের বাধা, মোটরসাইকেল বহর ছত্রভঙ্গ।

কুষ্টিয়া-৪ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণায় প্রশাসনের বাধা, মোটরসাইকেল বহর ছত্রভঙ্গ।

 

কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ কুষ্টিয়া-৪ (কুমারখালী–খোকসা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আসা বিশাল মোটরসাইকেল বহর আটকে দিয়েছে প্রশাসন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
দুপুর ১১টার পর থেকে ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে জড়ো হন বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। সেখান থেকে একটি বহর নিয়ে তারা বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে সমবেত হওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নির্বাচনী আচরণবিধির কথা উল্লেখ করে দ্রুত মোটরসাইকেল সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং তা না মানলে জরিমানার হুঁশিয়ারি দেন। এতে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছত্রভঙ্গ হয়ে পড়েন।
এরপর নেতাকর্মীরা ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পুনরায় জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও প্রশাসনের উপস্থিতিতে তারা এলাকা ত্যাগ করতে বাধ্য হন।
এদিকে একই এলাকায় বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি একটি নির্বাচনী অফিস উদ্বোধন করেন। উদ্বোধন শেষে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি বিতরণ করতে দেখা যায়।
ঘটনাটি এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com