যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় তিন মন্ত্রী, জেলাজুড়ে আনন্দের জোয়ার

কুমিল্লায় তিন মন্ত্রী, জেলাজুড়ে আনন্দের জোয়ার

কুমিল্লা জেলা প্রতিনিধি,

কুমিল্লা নতুন গঠিত মন্ত্রিসভায় কুমিল্লা জেলা থেকে তিনজন গুরুত্বপূর্ণ নেতা স্থান পাওয়ায় জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সাথে তিন মন্ত্রী পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে; সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চলছে অভিনন্দন ও শুভেচ্ছার জোয়ার।

বিএনপি সরকারের এই নতুন মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি একযোগে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য এই তিনটি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে প্রথমে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও, পরবর্তীতে দলীয় হাই কমান্ডের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। এরপর তিনি কুমিল্লা দক্ষিণের সমন্বয়ক হিসেবে জেলার ছয়টি আসনে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করেন। আমিন উর রশিদ ইয়াছিন দীর্ঘদিন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন এবং এর আগে তিনি কুমিল্লা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এদিকে, কুমিল্লা-৮ (বরুড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবারই প্রথম মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন।

অন্যদিকে, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার নির্বাচিত প্রবীণ সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবার ধর্ম মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এবারই তিনি প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন।

একই জেলা থেকে তিন হেভিওয়েট নেতা মন্ত্রিসভায় স্থান পাওয়ায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। বিভিন্ন মহল মনে করছে, এই সিদ্ধান্ত কুমিল্লার উন্নয়ন ও রাজনৈতিক প্রভাব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com