নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর ডোমায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও নিষিদ্ধ উপাদান ব্যবহারের দায়ে একটি মুড়ি তৈরির কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।
সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী। এসময় নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক সামসুল আলম উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্তোষী মুড়ি মিল নামে কারাখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির উৎপাদন পাওয়া যায়। পাশাপাশি মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ, নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের উপাদান পাওয়া গেছে।
পরে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্কের পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
Leave a Reply