শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঝালকাঠিতে প্রাইভেটকার–ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ আহত ৩

ঝালকাঠিতে প্রাইভেটকার–ইজিবাইকের সংঘর্ষে শিশুসহ আহত ৩

ঝালকাঠি জেলা প্রতিনিধি,

ঝালকাঠি সদর উপজেলায় প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক মাস বয়সি শিশুসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) দুপুরে জেলা শহরের বাসন্ডা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা এলাকার বাসিন্দা ইজিবাইক চালক খোকন মোল্লা (৫৪), কাঁঠালিয়া উপজেলার কৈখালী এলাকার মিরাজ হোসেন (৩৫) এবং তার এক মাস বয়সি কন্যা সাইফা আক্তার।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝালকাঠির দিকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে রাজাপুরমুখী একটি ইজিবাইকের বাসন্ডা ব্রিজের ঢালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে থাকা যাত্রীরা আহত হন।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে ইজিবাইক চালক খোকন মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com