নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের বৃষ্টিধারা খাল থেকে মধ্যবয়স্ক অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ মার্চ) সকাল ৯টায় জালকুড়ি এলাকার ওই খালে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি থানায় অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, উদ্ধার হওয়া মরদেহটি একজন মধ্যবয়স্ক পুরুষের। আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর হতে পারে। অর্ধগলিত অবস্থায় উদ্ধার হয়েছে ফলে ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশে পচন ধরার কারণে আঘাত বা মৃত্যুর প্রাথমিক কোনো করণ বোঝা যাচ্ছে না। তার পরনে ছিল কালো প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply