শিরোনাম :
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৮০ কিমি ঝড়ের শঙ্কা বগুড়ার পথে প্রধানমন্ত্রী এনসিপিতে ছাত্রলীগ-শিবির-ছাত্রদল যে কেউ যোগদান করতে পারে: নাহিদ ইসলাম নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে কর্নেল অলি-রাশেদ প্রধান নির্বাচন প্রক্রিয়াকে একতরফা করার চেষ্টা চলছে: অ্যাড. শিশির মনির সোনারগাঁয়ে লুট হওয়া সাউন্ড গ্রেনেডসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার শ্রীমঙ্গলে মৎস্যজীবীর জালে আটকা পড়লো বিশাল আকৃতির অজগর মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে। মিরসরাইয়ে সাড়ে তিন হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অর্থনৈতিকভাবে একটি পরিবারের নারীকে যখন স্বাবলম্বী করতে পারবো, তখন সে মানসিকভাবেও স্বাবলম্বী হবে -নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

অর্থনৈতিকভাবে একটি পরিবারের নারীকে যখন স্বাবলম্বী করতে পারবো, তখন সে মানসিকভাবেও স্বাবলম্বী হবে -নাটোরে প্রতিমন্ত্রী পুতুল

নাটোর প্রতিনিধি:
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, মাত্র এক মাসের মধ্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি প্রতিশ্রুতি  আমরা সম্পন্ন করতে পেরেছি। এটা বর্তমান সরকারের অনেক বড় সাফল্য। তিনি আজ মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুরে গৌরীপুর স্কুল এন্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, পাঁচটি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ডগুলোকে মানুষের কাছে পৌছে দেওয়া হবে। এই মুহূর্তে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এই কার্ডের টাকা পৌঁছে গেছে।

তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে প্রত্যেকটি পরিবারের একজন নারী সদস্য এই কার্ড পাবেন।একটি পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের কর্তৃপক্ষ হিসেবে এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন।  আমরা বিশ্বাস করি, নাটোরের চারটি আসনসহ রাজশাহী বিভাগের আটটি জেলাতেই ক্রমান্বয়ে কার্ডের কাজ শুরু হবে।
প্রতিমন্ত্রী বলেন, সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে, তখন এটি একটি পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের অর্থনীতিকে চালিত করে রাখবে। যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন আমরা এগিয়ে যেতে পারবো।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং লালপুর উপজেলার ফ্যামিলি কার্ডের সুবিধাভোগীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com