শিরোনাম :
মদন শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লায় ফসলি জমির মাটি কাটায় সেনাবাহিনীর অভিযান

কুমিল্লায় ফসলি জমির মাটি কাটায় সেনাবাহিনীর অভিযান

কুমিল্লা জেলা প্রতিনিধি,

কুমিল্লা সদরের আমড়াতলী এলাকায় ফসলি জমির মাটি কাটার অভিযোগে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে সেনাবাহিনীর পরিচালিত এ অভিযানে আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তারের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে সহযোগিতা করে ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্পের একটি দল। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে অন্যত্র ভরাট করার অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমড়াতলীর কোটিশ্বর এলাকার বাসিন্দা সালাম সরকার দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরিয়ে নিচ্ছিলেন। এতে এলাকার কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দেয়।

অভিযানকালে অভিযুক্ত সালাম সরকারকে না পাওয়া গেলেও তার ভাতিজা মুজাহিদকে পাওয়া যায়। পরে তাকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়, যাতে ভবিষ্যতে আর কোনোভাবে ফসলি জমির মাটি কাটা না হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার বলেন, ফসলি জমি রক্ষা করা আমাদের অগ্রাধিকার। কোনোভাবেই কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও কৃষির ক্ষতি করতে দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com