তাহের আহমেদ- জামালগঞ্জ, সুনামগঞ্জ
জামালগঞ্জ, সুনামগঞ্জ – ২৬ মার্চ, বৃহস্পতিবার ভোরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমানের নেতৃত্বে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নুর, অফিসার ইনচার্জ বন্দে আলী সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান
সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান
আহবায়ক কমিটির সদস্য শামসুজ্জামান ধন মিয়া, জুলফিকার চৌধুরী রানা, এমরান হোসেন রুবেল, গোলাম রাব্বানী আফেন্দি
সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমেদ, সদস্য আমিনুল ইসলাম
কৃষক দল জামালগঞ্জ উপজেলা আহবায়ক মোবারক হোসেন
সদস্য সচিব আসাদ নুর সাদী, শাহ মোঃ এবাদুল হোসেন, সাইফুর রহমান
মৎস্যজীবী দলের সভাপতি জয়নাল আবেদীন
সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তাহের আহমেদ, মোজাহিদ হোসেন,সাইফুর রহমান
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোফায়েল আহমেদ
ছাত্রদল নেতা মোনায়েম, শাকিব আহমেদ, নুর হোসেন, আবু সুফিয়ান
ফুল অর্পণের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে নেতাকর্মীরা মিছিল করেন। পরে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
Leave a Reply