যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদপুর জেলার ১৪০নং হিন্দুলী মৌজায় মৎস্য প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুর জেলার ১৪০নং হিন্দুলী মৌজায় মৎস্য প্রকল্পের বিরুদ্ধে অভিযোগ

কাজী নুরুল আমিন চাঁদপুর
বিশ্বস্থ সূত্রের ভিত্তিতে জানা যাইতেছে যে, চাঁদপুর সদর উপজেলার ১৪০নং হিন্দুলী মৌজায় স্থানীয় নামধারী বিএনপি দলের প্রভাব খাটাইয়া চাঁন মিয়া চৌকিদার, পিতা- আব্দুল বারেক চৌকিদারের নেতৃত্বে কিছু সংখ্যক ভূমি দস্যু একজোট হয়ে মৌজার জমি জবর দখল করে মৎস্য চাষের প্রকল্প গ্রহণ করিয়া মাটি কাটার জন্য এক্সকাভেটর (ভেকু) মেশিন আনিয়া মাটি কাটা শুরু করিয়া দিয়াছে। সূত্রের ভিত্তিতে আরো জানা যায়, বিগত দিনে উক্ত মৌজায় ভূমি মালিকানা স্বত্ত্বে মৌজার প্রজাগন মহামান্য হাইকোর্টে রিট পিটিশন মামলা নং- ৯১৩৩/২০২৪ রুজু করিয়াছেন। যাতে করে প্রকৃত ও সাবেক ভূমি মালিকানা স্বত্ত্বে প্রজাগন নিজ নিজ সাবেক রেকর্ড মোতাবেক নদী গর্ভ থেকে জেগে উঠা জমি শান্তিপূর্ণভাবে এবং সরকারীভাবে পরিমাপ পরিচিহ্নিতের মাধ্যমে নিজ নিজ জমা জমি বুঝিয়া পায় এবং সরকারী উন্নয়ন কর (রাজস্ব) প্রদানের আদেশ হয়। উল্লেখ্য যে, ইতিপূর্বে মৌজাটিতে দিয়ারা জরিপ অপারেশনের আদেশ হইলে স্থানীয় ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিস বেআইনীভাবে মনগড়া ৮নং রেজিষ্ট্রার (খাস খতিয়ান) সৃজন করার কারনে দিয়ারা জরিপের কাজ বাঁধাগ্রস্থ হয়। এই সুবাদে এলাকার জবর দখলকারী ভূমি দস্যুরা ১১নং ইব্রাহিমপুর ইউনিয়ন ভূমি অফিসের ছত্রছায়ায় ও যোগসাজসে মৌজাটিতে সুযোগ বুঝিয়া মৎস্য চাষের মতো স্কিম গ্রহণ করার ব্যবস্থা নিয়াছে। যার ফলে প্রকৃত ভূমি মালিকপক্ষ বনাম মৎস্য স্কিমের জন্য ভূমি জবর দখলকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার সমূহ সম্ভবনা রহিয়াছে। তাই মৌজাবাসী উক্ত মৎস্যচাষ প্রকল্প বন্ধের জন্য চাঁদপুর জেলা প্রশাসনের নিকট গণস্বাক্ষরান্তে লিখিতভাবে অভিযোগ করিয়াছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com