শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনারগাঁ ৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা লুঙ্গি মিজান গ্রেপ্তার

সোনারগাঁ ৭০ পিস ইয়াবাসহ বিএনপি নেতা লুঙ্গি মিজান গ্রেপ্তার

সোনারগাঁ প্রতিনিধি
৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজানকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ মঙ্গলবার বিকেলে পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগান থেকে ৭০ পিস ইয়াবাসহ লুঙ্গি মিজান ও তার সহযোগীকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানায় লুঙ্গি মিজান এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। সে মাদকের ডিলার হিসেবে পুরো পৌর এলাকায় মাদক বিক্রি করতো। এর আগেও মাদক নিয়ে সে একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল।
২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকে সে মাদক ব্যবসায় বেপরোয়া হয়ে ওঠে।
সোনারগাঁ উপজেলা ও পৌর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় সে তার মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
রাজনৈতিক প্রভাবের কারণে স্থানীয়রা ভয়ে এর কোন প্রতিবাদ করতে পারেনি।
সোনারগাঁ থানা পুলিশ সম্প্রতি মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। তাই লুঙ্গি মিজানের উপর নজরদারি বাড়ায়। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
জানা গেছে তাকে থানা থেকে ছাড়ানোর জন্য বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ব্যাপক তদবির করলেও সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ’র দৃঢ় অবস্থানের কারণে সেটা সম্ভব হয়নি।
গ্রেপ্তারকৃত লুঙ্গি মিজান (৩৮) পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও মোসাম্মৎ পারভীন সুলতানা দম্পতির পুত্র।
অপরদিকে তার সহযোগী মোঃ সেলিম মিয়া (৩৩) একই গ্রামের
মোঃ আবুল হোসেন ও সেলিনা দম্পতির পুত্র।
সেলিমের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার হোমনা থানার তালতলি গ্রামে।

এ ব্যপারে সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, মাদকসহ লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com