শিরোনাম :
টি-টুয়েন্টি এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার বাংলাদেশের সংসদ ভবনের নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১০৫ পুড়িয়া হেরোইনসহ ৩ যুবক আটক বিআরটিএ-ডিএমটিসিএলসহ ৪ সংস্থায় নতুন প্রধান নিয়োগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন সংসদে শৃঙ্খলা মানার দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ সোনারগাঁয়ে দুই হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্ক, ১১ শিক্ষার্থী হাসপাতালে পিরোজপুরে পৃথক স্থানে বজ্রপাতে প্রাণ গেল ২ জনের, নিখোঁজ ১
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বকশীগঞ্জ থেকে অপহৃত মাদরাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

বকশীগঞ্জ থেকে অপহৃত মাদরাসাছাত্রী নরসিংদীতে উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর

উদ্ধার অপহৃত মাদরাসাছাত্রী
জামালপুর বকশীগঞ্জ থেকে অপহৃত মাদরাসাছাত্রীকে (১২) নরসিংদী থেকে উদ্ধার করেছে র‍্যাব-১৪।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১০টায় মাধবদী এলাকায় অভিযান চালিয়ে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার ছাত্রীটি বকশীগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

 

বুধবার (৮ এপ্রিল) বিকেলে র‍্যাব-১৪ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদরাসায় যাতায়াতের পথে জামালপুর জেলার বাসিন্দা মো. রোমান মিয়া (২০) ও তার সহযোগীরা মেয়েটিকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং প্রলোভন দেখাত। গত ৩০ মার্চ সন্ধ্যায় বাড়ির পাশের রাস্তায় গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে জোর করে সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ৫ এপ্রিল বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই র‍্যাব-১৪ (সিপিসি-১, জামালপুর) ছায়াতদন্ত শুরু করে এবং অপহরণকারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব-১৪ এবং র‍্যাব-১১ এর যৌথ টিম নরসিংদী জেলার মাধবদী থানার গদাইর এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকেই অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়।

 

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া ভিকটিমকে ইতোমধ্যে নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মূল অভিযুক্ত রোমান মিয়াসহ অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com