তাহের আহমেদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ)
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াহালট গ্রামে যুব সমাজকে মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলার প্রথম দিনে দশ বছরের নিচে শিশুদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- দৈনিক যুগযুগান্তর পএিকার প্রতিনিধি তাহের আহমেদ।
টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির নেতা সাইফুল ইসলামের সার্বিক সহযোগিতায় এবং সাবেক ফুটবলার শামসুজ্জামানের তত্ত্বাবধানে।
এ সময় আয়োজক শামসুজ্জামান বলেন, যুবকদের সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, সরকার তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার উন্নয়নে কাজ করছে। যারা ভালো পারফরম্যান্স করবে, তারা পর্যায়ক্রমে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন যুব সমাজকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে এবং সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply