যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রূপগঞ্জে অটোরিকশা রাখা নিয়ে হাতাহাতি, চালকের মৃত্যু

রূপগঞ্জে অটোরিকশা রাখা নিয়ে হাতাহাতি, চালকের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা রাখা নিয়ে তর্ক থেকে হাতাহাতির ঘটনায় মো. আবদুল লতিফ (৬৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জসীম মুন্সি (৩৮) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল লতিফ দক্ষিণ গোড়াগাও এলাকার বাসিন্দা, তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মৃত মতিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরপা বাসস্ট্যান্ডের কাছে একটি চাকা মেরামতের দোকানের সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে আবদুল লতিফ ও জসীম মুন্সির মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করেন। তবে কিছুক্ষণ পর চায়ের দোকানে বসে থাকা অবস্থায় আবদুল লতিফ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তাকে দ্রুত স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক নাজিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং জসীম মুন্সিকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আটক জসীম মুন্সি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আদাবাড়ি এলাকার জাহাঙ্গীর মুন্সির ছেলে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com