শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সুনামগঞ্জে বসতবাড়িতে লুটপাট

সুনামগঞ্জে বসতবাড়িতে লুটপাট

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের শাল্লায় থানার কাছে দিনে দুপুরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় শতশত লোক দাঁড়িয়ে থেকে এই দৃশ্য দেখলেও কেউ বাধা দেওয়ার সাহস পাননি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে শাল্লা থানার গেটের সামনে দিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে থানা থেকে প্রায় ২০০ মিটারের দূরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল মন্নান উপজেলা প্রশাসনের কাছে থেকে জায়গা বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে শাল্লা সদরে বসবাস করে আসছেন। এতে নজর পড়ে ইকবাল হোসেনের। তিনি এর আগেও কয়েকবার বাড়ি দখলের চেষ্টা করেছেন। তবে বৃহস্পতিবার বিকেলে ইকবাল হোসেনের নেতৃত্বে একদল লোক নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে থানার কাছে আব্দুল মন্নান মিয়ার বসতবাড়ি ভাঙচুর, লুটপাট করে। ভাঙচুরকারীদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ বাধা দেওয়ার সাহস পাননি।

মন্নান মিয়ার স্ত্রী মঞ্জু চৌধুরী বলেন, বৃহস্পতিবার আমার বাসায় কোনো পুরুষ লোক ছিল না। সেই সুযোগে ইকবাল তার একদল লোক নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাদের বাসা ভাঙচুর করে এবং আমার ছেলে বউদের ৭-৮ ভরি স্বর্ণ নিয়ে যায়। এমনকি শিশুসহ বাসায় থাকা নারীদের ওপর আক্রমণ চালায়।

 

এ ব্যাপারে অভিযুক্ত ইকবাল হোসেনের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান বলেন, ঘটনাস্থল থানার কাছে নয়, বাজারের এক মাথায়। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। তারা ১০-১৫ মিনিট এখানে ছিল। শুনেছি সরকারি বন্দোবস্তের এই জায়গা নিয়ে নাকি দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস জানান, আমাকে একজন ফোন দিয়ে বিষয়টি জানালে আমি তাৎক্ষণিক পুলিশকে অবগত করি। বন্দোবস্তের এই জায়গার বিষয়টি কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com