খাগড়াছড়িরপ্রতিনিধি:
পানছড়িতে বিজিবির অভিযানে ১,৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ |নয়া দিগন্তঅনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম বৌদ্ধমনি পাড়া কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ এপ্রিল) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।
শুক্রবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল বৌদ্ধমনিপাড়া এলাকার কাঠালতলী যাত্রী ছাউনি এলাকায় অবস্থান গ্রহণ করে। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দু’টি মোটরসাইকেলে চার ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহলদল সন্দেহজনকভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। বাংলাদেশ ভ্রমণ গাইড
বিজিবি জানায়, উদ্ধারকৃত সামগ্রী বিওপিতে নিয়ে আসার পথে আনুমানিক ১০০-১১০ জন সন্ত্রাসী বিজিবি টহলদলকে ঘেরাও করার চেষ্টা করে। খবর পেয়ে পানছড়ি ব্যাটালিয়ন সদর হতে আরো ২টি টহলদল দ্রুত রওনা হয়। অতিরিক্ত বিজিবি সদস্য আসার খবর পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ধীরে ধীরে সরে যায়।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক জানান, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী ও চোরাকারবারীরা বিভিন্ন কৌশলে অবৈধ কার্যক্রম বৃদ্ধির চেষ্টা করলেও বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে এসব কার্যক্রম দমন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply