শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা

কক্সবাজার জেলা প্রতিনিধি,

কক্সবাজারের রামুর উত্তর মিঠাছড়ির প্রজ্ঞামিত্র বনবিহারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৪০তম স্বর্গপুরী (ব্যুহচক্র) উৎসব ও বৌদ্ধ মহাসম্মেলন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কয়েকশ’ বৌদ্ধ ভিক্ষু ও হাজারো পুণ্যার্থীর উপস্থিতিতে সৃষ্টি হয় সম্প্রীতির এক মিলনমেলা।

 

উৎসব উপলক্ষ্যে ভোরে প্রভাতফেরি ও বুদ্ধ পূজার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল অষ্টপরিষ্কার, মহাসংঘদান, ধর্মসভা ও পিণ্ডদান।

নাইক্ষ্যংছড়ি হেডম্যান ধুংরিপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ. আছাবা মহাথেরোর সভাপতিত্বে এবং রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ শীলপ্রিয় মহাথেরোর প্রধান জ্ঞাতিতে দুই পর্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজল।

তিনি বলেন, ঐতিহ্যবাহী এ উৎসব প্রমাণ করে এ অঞ্চলের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, যা ভবিষ্যতেও বজায় রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোয়ারিয়ানালা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কবির সওদাগর ও সাধারণ সম্পাদক এনামুল হক।

 

ধর্মদেশনায় অংশ নেন বিমুক্তি বিদর্শণ ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা করুণাশ্রী মহাথেরো, জ্ঞানেন্দ্রীয় মহাথেরো, ধর্মমিত্র মহাথেরো এবং কে শ্রী জোতিসেন মহাথেরোসহ প্রাজ্ঞ ভিক্ষুসংঘ।

শুক্রবার বিকেলে স্বর্গপুরী উদ্বোধন এবং সন্ধ্যায় উৎসব উৎসর্গের পর বিশ্বশান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত ধর্মগুরু প্রজ্ঞামিত্র মহাথেরো ও সারমিত্র মহাথেরোর নির্বাণ সুখ কামনার পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজ্ঞা বিনয় থেরো ও টিটু বড়ুয়া। উৎসব উদযাপন পরিষদ ও বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজনটি সফলভাবে সম্পন্ন করায় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। রাতে বৌদ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি ঘটে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com