শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড়

জামালগঞ্জে কোনো সাংবাদিক আছে নাকি?”—বিএনপি যুগ্ম আহ্বায়ক মালেকের মন্তব্যে সমালোচনার ঝড়

 

তাহের আহমেদ – জামালগঞ্জ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের একটি সরকারি অনুষ্ঠানে সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহিউদ্দিন আলমগীর।

এসময় পুষ্টির গুরুত্ব তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও শেষ পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়।

প্রশ্নোত্তর পর্বে জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক যুগযুগান্তর পএিকার প্রতিনিধি তাহের আহমেদ অভিযোগ করেন, পূর্ববর্তী কর্মসূচিতে সব সাংবাদিককে অবহিত না করায় জনসচেতনতা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি ভবিষ্যতে সকল গণমাধ্যমকর্মীকে সম্পৃক্ত করার দাবি জানান।

অভিযোগ রয়েছে, তার বক্তব্যের জবাব দেওয়ার আগেই পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালেক উত্তেজিত হয়ে সাংবাদিকদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন, যা উপস্থিতদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

এরপর অনুষ্ঠানস্থলে বাকবিতণ্ডা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএনপি নেতা আব্দুল মালেক সাংবাদিকদের উদ্দেশে কটূক্তি করেন এবং একপর্যায়ে সাংবাদিক তাহের আহমেদকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্থানীয় সাংবাদিকরা সংক্ষিপ্ত বৈঠক করে ঘটনার নিন্দা জানান এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন। জামালগঞ্জ প্রেসক্লাবও এ ঘটনার নিন্দা জানিয়ে প্রয়োজনীয় কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা মো. আব্দুল মালেক বলেন, তিনি সাংবাদিক সমাজকে উদ্দেশ করে কোনো অবমাননাকর মন্তব্য করেননি; বরং একটি নির্দিষ্ট প্রশ্নের জবাব দিয়েছেন।

সরকারি অনুষ্ঠানে এমন বিশৃঙ্খলা ও সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com