যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নওয়াজের মন্তব্যে সমালোচনার ঝড়

নওয়াজের মন্তব্যে সমালোচনার ঝড়

বিনোদন ডেস্ক :

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছিলেন, ‘আমি এমন এক জায়গা থেকে এসেছি, যদি সেখানে আমি আমার বাবাকে বলতাম আমি হতাশ (ডিপ্রেশনে ভুগছি), তবে আমার বাবা আমাকে থাপ্পর দিয়ে বলতেন কাজে চল। গ্রামে কেউ হতাশায় ভোগে না। সেখানে সবাই সুখী। আমি শহরে এসে উদ্বিগ্নতা, হতাশা, মানসিক অসুস্থতার কথা শুনেছি। শহরেই এসব কিছু ঘটে। এখানকার সবাই তাদের আবেগকে মহিমান্বিত করে তোলে। যখন বৃষ্টি নামে শ্রমিক কিংবা ফুটপাতের বাসিন্দারা নাচানাচি করে। তারা হতাশা সম্পর্কে কিছুই জানে না। আপনি যতো অর্থ আয় করবেন, আপনি তার সাথে ততো এ ধরনের অসুস্থতাও অর্জন করবেন।’

নওয়াজের এই কথায় চটেছেন ভারতের অনেক নেটিজেনরা। তারা বলছেন, হতাশাকে এরকম সরলীকরণ করা যায় না। হতাশা কোনো বৈষম্য করে না। ধনী গরিব সবাই হতাশায় ভোগেন। অনেকেই বলছেন, মানসিক সমস্যা কেবল শহুরে বিষয় নয়।

এক টুইট ব্যবহারকারী বলেছেন, ‌‘নওয়াজউদ্দিন সিদ্দিকি বলেছেন ডিপ্রেশন একটি শহুরে বিষয়। প্রাচুর্যে যার জন্ম। গ্রামের কেউ হতাশায় ভোগেন না। আচ্ছা, ঠিক আছে। তবে আপনি কি কৃষকের আত্মহত্যার বিষয়টি অস্বীকার করবেন?’
চলচ্চিত্র নির্মাতা লক্ষ্মী আইয়ার টুইটে লিখেছেন, ‘মানসিক স্বাস্থ্য কোনো বৈষম্য করে না। আমাদেরও করা উচিত নয়। নওয়াজ আপনার কথা ঠিক এবং ভুল দুটোই। ডিপ্রেশন সবার জন্য এটাই সত্যি।’

 

সূত্র: এনডিটিভি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com