যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের ভূমিকায় দেখা যেতে চলেছে সামান্থাকে

প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের ভূমিকায় দেখা যেতে চলেছে সামান্থাকে

বিনোদন ডেস্ক :
দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউড। বলিউড থেকে এ বার সোজা হলিউডে পাড়ি। কর্মজীবনের অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকে বলিউডে পা রেখেই ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে নিজের অভিনয়ের জন্য প্রশংসা অর্জন করেছেন তিনি। এবার মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। সিরিজে সামান্থার বিপরীতে রয়েছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান। এই প্রথম এত বড় মাপের আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছেন সামান্থা।
এরইমধ্যে মুক্তি পেয়েছে ‘সিটাডেল’-এর মূল সিরিজ। ওই সিরিজে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি তুচ্চির মতো তাবড় তারকারা। এ বার ভারতীয় সংস্করণের পালা। ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ নিয়ে এত দিন ধরে চলছে জল্পনা-কল্পনা। ঠিক কেমন হতে চলেছে সিরিজের চিত্রনাট্য? সামান্থা এবং বরুণের চরিত্রই বা কেমন? এ বার মিলল তার উত্তর। খবর, ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার মায়ের ভূমিকায় দেখা যেতে চলেছে সামান্থা রুথ প্রভুকে।

‘সিটাডেল’ যারা এরইমধ্যে দেখে ফেলেছেন তারা জানবেন, সন্ত্রাসবাদী রাহি গম্ভীরের মেয়ে নাদিয়া সিং, যে ভূমিকায় অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। এবার খবর, কমবয়সি রাহি গম্ভীরের ভূমিকায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। সে ক্ষেত্রে প্রিয়ঙ্কার চরিত্রের মা, যাকে এখনো পর্যন্ত তেমনভাবে দেখানো হয়নি সিরিজে, তার ভূমিকায় অভিনয় করতে পারেন সামান্থা। ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের চিত্রনাট্য সে ক্ষেত্রে আশি ও নব্বইয়ের দশকের সময়ের উপর ভিত্তি করে তৈরি হবে।

‘সিটাডেল’-এ রিচার্ড ম্যাডেন, স্ট্যানলি তুচ্চির মতো অভিনেতাদের সঙ্গে একফ্রেমে অভিনয় করে নজর কেড়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। অ্যাকশন দৃশ্যে কোনো কোনো জায়গায় পিছনে ফেলে দিয়েছেন রিচার্ডকে। পাশাপাশি, ‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যেও সমান সাবলীল প্রিয়াঙ্কা। আন্তর্জাতিক এই সিরিজ মুক্তি পাওয়ার পরেই প্রশ্ন ওঠে, প্রিয়াঙ্কা ও রিচার্ডের মতো কি বরুণ ও সামান্থাকেও দেখা যাবে অন্তরঙ্গ দৃশ্যে? তবে জানা গিয়েছে, বরুণ ও সামান্থার মধ্যে নাকি কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকছে না ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে।

ভারতীয় ‘সিটাডেল’-এ সামান্থার চরিত্র প্রিয়াঙ্কার চরিত্রের থেকে একেবারেই আলাদা, এই আভাস আগেই দিয়েছিলেন অভিনেত্রী নিজে। তবে, সত্যিই কি প্রিয়াঙ্কার মায়ের ভূমিকাতেও দেখা যেতে চলেছে সামান্থাকে? উত্তর মিলবে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণ মুক্তি পাওয়ার পরেই।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com