যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্টোরি’র সাফল্যের পর এবার আন্তর্জাতিক স্তরে পা রাখছেন আদা শর্মা

স্টোরি’র সাফল্যের পর এবার আন্তর্জাতিক স্তরে পা রাখছেন আদা শর্মা

বিনোদন ডেস্ক :
আদা শর্মা। সংগৃহীত ছবি

আগে তেমন পরিচিতি ছিল না তার। আলোচিত ও বিতর্কিত ‘দ্য কেরালা স্টোরি’সিনেমায় অভিনয়ের পর রাতারাতি তারকা বনে যান অভিনেত্রী আদা শর্মা। এই ছবির সৌজন্যে ভারতে এখন অন্যতম চর্চিত নাম তিনি। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করার পাশাপাশি বিদেশেও বেশ ভাল সাড়া পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। ছবিতে দর্শকের দ্বারা প্রশংসিত হয়েছে আদা শর্মার অভিনয়ও। ছবির সাফল্যের পর থেকে অভিনেত্রীর দরও কয়েক গুণ বেড়ে গেছে এক লাফে।

জানা গেছে, এবার এক আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যেতে চলেছে আদা শর্মাকে। শোনা যাচ্ছে, সেই ছবিতে সুপারহিরোর চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রীকে।

সুপারহিরো নিয়ে বরাবরই উৎসাহী আদা শর্মা। আর পাঁচজন তরুণীর মতো সুপারহিরোর চরিত্রে অভিনয় করার স্বপ্ন দেখতেন তিনি। এবার নাকি সেই স্বপ্ন সত্যি হতে চলেছে আদা শর্মার। তবে এখনই সেই প্রজেক্ট নিয়ে মুখ খুলতে নারাজ আদা নিজে। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি শুধু এটুকুই বলতে পারি যে, একজন সুপারহিরোর চরিত্রে আমি অভিনয় করছি। এই নিয়ে আরও তথ্য অনুরাগীদের সঙ্গে শেয়ার করার জন্য উদগ্রীব হয়ে রয়েছি।”
‘দ্য কেরালা স্টোরি’তে কাজ করার পরে এমন একটি চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা বেশ আলাদা হতে চলেছে বলে ধারণা আদার। অন্যদিকে, বিতর্ক ‘দ্য কেরালা স্টোরি’-র পিছু না ছাড়লেও বক্স অফিসে এখনও অব্যাহত ছবির সাফল্য। এখনও পর্যন্ত ভারতের বক্স অফিসে ২৪০ কোটি রুপির বেশি ব্যবসা করে ফেলেছে আদা শর্মা অভিনীত এই ছবি। বিশ্বজোড়া বক্স অফিসে ৩০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করে ফেলেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই সিনেমা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com