শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা জাতিসংঘের রূপান্তরকারী শিক্ষা সম্মেলনে প্রজন্মগত সংকট মোকাবিলায় এবং এসডিজি-৪ অর্জনের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছি তা অন্য লক্ষ্যগুলোর কেন্দ্রবিন্দু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো, আমাদের শিক্ষা ব্যবস্থাও করোনা মহামারি আক্রান্ত হয়েছে। এর প্রভাব থেকে আমরা নিজেদের পুনরুদ্ধারের চেষ্টা করছি।

বৃহস্পতিবার ভারতের মহারাষ্ট্রে জি-২০ দেশগুলোর শিক্ষামন্ত্রীদের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দক্ষতা বৃদ্ধি ও কর্মমুখী শিক্ষার প্রতি আমাদের যে নজর সেটি ফল দিতে শুরু করেছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ভর্তির হার অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। যে হারে মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে তা বিস্ময়কর। কোভিডের পর শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আমরা জোর দিচ্ছি।

তিনি আরো বলেন, আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দরকার যা দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম। আর্থ-সামাজিক চাহিদার সঙ্গে প্রাসঙ্গিক। তাই নতুন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক একবিংশ শতাব্দীর চাহিদা, আমাদের ভিশন ২০৪১ এবং দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়গুলোকে সমাধান করছে। আমরা তাদের যোগ্যতা, বিশেষ প্রয়োজন, লিঙ্গ, ধর্ম, জাতি, আর্থ-সামাজিক অবস্থা ইত্যাদি নির্বিশেষে সমস্ত শিশুর মৌলিক দক্ষতার সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডা. দীপু মনি বলেন, ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ডিজিটাল শিক্ষার ইকো-সিস্টেম বিকাশের মধ্যে শিক্ষা ব্যবস্থাপনা, ডিজিটাল শিক্ষাবিদ্যা এবং শিক্ষা, মূল্যায়ন, শিক্ষকের প্রশিক্ষণ, মনিটরিং এবং মেন্টরিং ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। বৈশ্বিক সংকটের মুখে, আমাদের ব্যক্তিগত এবং সম্মিলিত দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি শুধুমাত্র মহামারি, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও অর্থনৈতিক মন্দার নেতিবাচক প্রভাবগুলো কমানোর জন্যই নয়, বরং এসডিজি-৪ অর্জন নিশ্চিত করার জন্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com