যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অগ্রিম টিকিট বিক্রি বাংলাদেশেও !

অগ্রিম টিকিট বিক্রি বাংলাদেশেও !

বিনোদন প্রতিবেদক:

আবার বক্স অফিসে আগুন লাগাতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আসন্ন চলচ্চিত্র ‘জওয়ান’ দিয়ে আবারও দর্শক মাতাতে তৈরি শাহরুখ।অ্যাটলি পরিচালিত ফিল্মটি ইতিমধ্যে তুমুল হাইপ তৈরি করেছে, যা রীতিমতো অবাক করার মতোই। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে এবং এর পরই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

মুক্তির সাত দিন আগে খোলা হয়েছে অগ্রিম বুকিং এবং ইতিমধ্যে ছয় লাখ টিকিট বিক্রি হয়ে গেছে জওয়ানের। এখনো তিন দিন বাকি! আর সেই সঙ্গে নতুন এক রেকর্ডের হাতছানি শাহরুখের সামনে। এদিকে, ‘জওয়ান’ উত্তাপের আঁচ বাংলাদেশেও লেগেছে।সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে যৌথভাবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

আমদানি সংশ্লিষ্টদের অন্যতম উদ্যোক্তা অন্যতম মামুন জানালেন বাংলাদেশেও ‘জওয়ান’ এর অগ্রিম টিকিট বিক্রি হবে। কালের কণ্ঠকে তিনি বলেন, ‘আগামী বুধবার থেকে বাংলাদেশে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।’
এদিকে, সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া হিসেবে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশে মুক্তি দিতে হলে সেন্সর- এর জন্য হাতে রয়েছে দুদিন।সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস জানালেন, এখনো সিনেমাটি দেখার কোনো চিঠি পাননি তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com