শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনেত্রী নায়ক পরীকে চাওয়ায় সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মাহি!

অভিনেত্রী নায়ক পরীকে চাওয়ায় সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন মাহি!

বিনোদন ডেস্ক:
ছবি: মাহিয়া মাহি ও পরীমনি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। চলতি বছরের ২৮ মার্চ প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। মা হওয়ার আগে-পরে মিলিয়ে বছরখানেক সিনেমার শুটিংয়ে দেখা যায়নি তাকে। বিরতি কাটিয়ে গত ১০ অক্টোবর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার শুটিংয়ে অংশ নেন মাহি।

সিনেমাটি পরিচালনা করছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। বেশ খোশমেজাজেই সিনেমাটির শেষ ক্লাইমেক্সের শুটিংও শেষ করেন। এরপরই শুরু হয় বিপত্তি। মাহি জানান, সিনেমাটির শুটিং আর করবেন না তিনি। মাহির এমন সিদ্ধান্তের কারণ জানতেন না স্বয়ং পরিচালকও। তাই তিনিও হেতু খুঁজতে থাকনে। পেয়েও যান।

জানা গেছে সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না খান এক সাক্ষাৎকারে জানান, তিনি পরীমনির ভক্ত। তাই সে পরীমনিকে সিনেমাটতে নায়িকা হিসেবে চেয়েছিলেন। পরীমনি না করায় সিনেমাটিতে নায়িকা হিসেবে মাহিয়া মাহিকে নেওয়া হয়েছে।

পরিচালক পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক জানিয়েছেন ভিন্ন কথা। তিনি জানান, সিনেমার শুরু থেকেই মাহিয়া মাহিকে ভেবেছিলেন তিনি। অন্য কোনো নায়িকার সঙ্গে আলোচনাই করেননি।

পরিচালকের ভাষ্য, সিনেমাটিতে নায়িকা হিসেবে শুরু থেকেই আমি মাহিয়া মাহিকে ভেবেছিলাম। পরে তার সঙ্গে যোগাযোগ করে চূড়ান্তও করি। মাহিয়া মাহি ছাড়া অন্যকোনো নায়িকার সঙ্গে সিনেমাটি নিয়ে আমি যোগাযোগ করিনি। কিন্তু সিনেমার নায়ক এক সাক্ষাৎকারে অন্য একনায়িকার নাম বলেন। সেই নায়িকা সিনেমাটিনা করায় মাহিকে নেওয়া হয়েছে। মাহি মনে করেছেন, তার কাছে বিষয়টি গোপন করেছি আমরা। তাই হয়তো অভিমান করে শুটিং করবেন না বলে জানিয়েছেন। কিন্তু মাহি ছাড়া অন্য নায়িকার সঙ্গে আমি কথা বলিনি।

পরিচালকের এমন ভাষ্যের পর আরও খোলাসা হতে মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি। তবে পরিচালক জানিয়েছেন, মাহির সঙ্গেসাক্ষাৎ করে বিষয়টি সুরাহা করবেন। তার আশা, মাহির মান ভাঙবে এতে।ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাডার্ক ওয়ার্ল্ড। সিনেমায় দেখা যাবে, সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে মাহিকে। মাহি ছাড়াও ডার্ক ওয়ার্ল্ডে আরও অভিনয় করছেন মিশা সওদাগর ও নবাগত নায়ক মুন্না খান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com