শিরোনাম :
দেশের সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের শঙ্কা অস্ট্রেলিয়ায় উপনির্বাচনে ডানপন্থী দলের ঐতিহাসিক জয় নোয়াখালীর ৫৪ বছর পর বাড়ি ফিরলেন সাগরে হারিয়ে যাওয়া জেলে ইরানের ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব পুতিনের রাজারবাগ পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় আম-লিচু বাগান নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দুই পক্ষের ৮ জন আহত, গুরুতর ২; দেশীয় অস্ত্রসহ আটক ৪ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির ৯ই মে ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তরে হল রুমে আজ বাংলাদেশ ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির দেশে গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: প্রধানমন্ত্রী সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : রেল প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কৃষিমন্ত্রী ‘সরকারের মূল লক্ষ্য হচ্ছে কৃষকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা’
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কবর পর্যন্ত একসঙ্গে থাকার দোয়া চাইলেন সানী-মৌসুমী

কবর পর্যন্ত একসঙ্গে থাকার দোয়া চাইলেন সানী-মৌসুমী

 

বিনোদন প্রতিবেদক:
ওমর সানী ও মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের সংসার জীবনের ২৬ বছর পূর্ণ করলেন; বাকি জীবন একসঙ্গে কাটাতে সবার দোয়া চেয়েছেন সানী। বছর খানেক প্রেমের পর ২৬ বছর আগে ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন এই দুই তারকা।

২৬তম বিবাহবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরার বাসায় গত রবিবার দিবাগত রাত ১২টায় ঘরোয়া আয়োজনে কেক কেটে বিশেষ দিনটি উদযাপন করেছেন ‘দোলা’ চলচ্চিত্রের এ জুটি। কয়েকটি স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করে সবার দোয়া চেয়েছেন ওমর সানী।

৫৩ বছর বয়সী এ চিত্রনায়ক লিখেছেন, আলহামদুলিল্লাহ ২৬ বছর পার করলাম। আপনাদের দোয়ায়, আল্লাহর হুকুমে, পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, ফিল্ম ক্লাব, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি ও চলচ্চিত্রবান্ধব সবাইকে নিয়ে; তার চেয়ে বড় আমাদের ভক্ত, বাকি জীবন কবর পর্যন্ত যেন যেতে পারি সেই দোয়া করবেন।
বড় আয়োজনে দিনটি পালনের ইচ্ছা থাকলেও করোনার কারণে সব স্থগিত করেছেন এই তারকা দম্পতি। তবে ঘরোয়া ভাবে ২৬তম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন মৌসুমী-ওমর সানী। উল্লেখ্য, নব্বইয়ের দশকের শুরুর দিকে দিলীপ সোমের ‘দোলা’ চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রণয়ের দোলা লাগে ওমর সানী ও মৌসুমীর হৃদয়ে। ১৯৯৫ সালের ৪ মার্চ হুট করেই বিয়ে সেরেছিলেন তারা; পরবর্তীতে ২ অগাস্ট বিবাহোত্তর সংবধর্নার আয়োজন করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com