যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুমিল্লার অবন্তিকার সহপাঠী শিক্ষক রিমান্ডে

কুমিল্লার অবন্তিকার সহপাঠী শিক্ষক রিমান্ডে

কুমিল্লাপ্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরোজ অবন্তিকার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার আসামি সহপাঠী আম্মান সিদ্দিকীকে দুই দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের একদিন এর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ মার্চ) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক শুনানি শেষে তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে রবিবার (১৭ মার্চ) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও অবন্তিকার সহপাঠী আম্মান সিদ্দিকীকে কুমিল্লা জেলা পুলিশের একটি টিম কুমিল্লায় নিয়ে আসে। সোমবার তাদেরকে আদালতে হাজির করে সহপাঠী আম্মান সিদ্দিকীর ৫দিন এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের দুই দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করে পুলিশ। আদালত একজনের দুদিন এবং একজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেলা পৌনে ১১টার দিকে একটি সাদা প্রাইভেটকারে করে আসামিদের আদালতে হাজির করে কুমিল্লা কোতয়ালি মডেল থানা পুলিশ। এরপর মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা অবস্থায় তাদের আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমানের কক্ষে রাখা হয়। বেলা সাড়ে এগারোটার দিকে আসামিদের কুমিল্লার বিচারিক হাকিম-২ নম্বর আমলি আদালতের বিচারক আবু বকর সিদ্দিকের আদালতে হাজির করা হয়। আদালতে পুলিশ দ্বীন ইসলামের দুদিন এবং আম্মানের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত শিক্ষকের একদিন এবং সহপাঠীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোতোয়ালি মডেল থানায় রেখেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান ফিরোজ হোসেন।
এর আগে গত ১৫ মার্চ শুক্রবার রাত ১০টার দিকে শিক্ষক ও সহপাঠীকে অভিযুক্ত করে ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যাপক প্রয়াত জামাল উদ্দিনের মেয়ে অবন্তিকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এই ঘটনার পরদিন শনিবার রাতে অবন্তিকার মা তাহমিনা শবনম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম এবং বিদ্যালয়টির শিক্ষার্থী অবন্তিকার সহপাঠী আম্মানকে অভিযুক্ত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com