যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রশ্নফাঁস: ১৭ জনকে তোলা হচ্ছে আদালতে

প্রশ্নফাঁস: ১৭ জনকে তোলা হচ্ছে আদালতে

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিসিএসের প্রশ্নফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতদের আজ মঙ্গলবার (৯ জুলাই) আদালতে তোলা হচ্ছে।

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া বিভাগের এসপি আজাদ রহমান।

তিনি যুগ-যুগান্তরকে বলেন, যারা স্বেচ্ছায় জবানবন্দি দিতে চেয়েছেন তাদেরকে আদালতে আজ তোলা হবে। তবে কতজন দিতে চেয়েছে এখন বলা মুশকিল। কারণ অনেকে আদালতে ওঠার পরে জবানবন্দি দিতে চায় না।

তিনি আরও বলেন, তাদেরকে আদালতে তোলার জন্য প্রস্তুতি চলছে। সিআইডি কত দিনের জন্য আবেদন করবে এবং আদালত কত দিনের রিমান্ড মঞ্জুর করবে বিষয়টি বিকেলে জানানো সম্ভব হবে।

গত ১২ বছর ধরে বিসিএসসহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবরে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরইমধ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ঊর্ধ্বতন তিন কর্মকর্তাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এমন অবস্থায় প্রশ্নপত্র মুদ্রণ থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। প্রশ্নফাঁস হয়েছে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। অবশ্য গত ৫ জুলাই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণার ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পিএসসি।
সোমবার (৮ জুলাই) রাতে পিএসসি থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে প্রশ্নফাঁসের অভিযোগ ও সার্বিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন নিয়েও ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, প্রশ্নফাঁস নিয়ে যে ঘটনাটি ঘটেছে, তার ব্যাখ্যা আমরা দিয়েছি। তারপরও পুরো ঘটনাটি আরও অধিকতর তদন্ত করতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খানকে। কমিটির অন্য দুইজন সদস্য হলেন- কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com