শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাকিস্তানি নায়িকার ভিডিওবার্তা বাংলাদেশ নিয়ে

পাকিস্তানি নায়িকার ভিডিওবার্তা বাংলাদেশ নিয়ে

বিনোদন ডেস্ক :
অনেক দিন ধরেই দর্শকরা বাংলা সিনেমায় পাকিস্তানি অভিনেত্রীদের দেখতে চাইছিলেন। এবার সে চাওয়া পূরণ হচ্ছে। বাংলাদেশের ‘ফোর্স’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছেন পাকিস্তানের মডেল জারা আহমেদ। এবার বাংলাদেশে কাজ প্রসঙ্গে একটি ভিডিওবার্তা দিলেন জারা।
তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, পাকিস্তান থেকে আমি জারা আহমেদ। বন্ধুরা, আমি অনেক অনেক উচ্ছ্বসিত, কারণ মারকাটারি অ্যাকশনধর্মী একটা বাংলাদেশি চলচ্চিত্রে মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয় করতে চলেছি।’
আরও বলেন, ‘সবসময়ই আমার অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয়ের শখ ছিল। চিত্রনাট্য যখন পেয়েছি, খুব ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, পাকিস্তান-বাংলাদেশের একসঙ্গে কাজের সুযোগ, এটা বাংলাদেশ-পাকিস্তানের একটা যৌথ প্রচেষ্টা। আশা করছি, বেশ ভালো অভিজ্ঞতা হবে।’

শেষে বাংলাদেশি দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় জারা আহমেদ বলেন, ‘সবাই ভালো থাকবেন।’
এদিকে বাংলাদেশের সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী কাজ করছেন শুনে নেটিজেনরা উৎসুক। সবার এক প্রশ্ন কে এই জারা? জারা পাকিস্তানের একজন মডেল ও অভিনেত্রী। মডেলিংয়ে ব্যস্ততার পাশাপাশি ছোটপর্দায়ও সরব তিনি।
সিরিয়ালে অভিনয় দেখে জারাকে মনে ধরে পরিচালকের। এরপর তার সঙ্গে ‘ফোর্স’ সিনেমার ৩০ সেকেন্ডের একটি লুক ভাগাভাগি করেন। তার কথায়, ‘আমাদের অ্যাকশন লুক দেখেই পাকিস্তানের মডেল অবাক হয়ে যান। পরে তাঁকে সিনেমার চিত্রনাট্যসহ পুরো পরিকল্পনা পাঠাই। তিনি দেখে পছন্দ করেছেন। ব্যাটে–বলে মিলে যাওয়ায় আমরা কাজটি করছি।’

জানা গেছে আগামী ১০ এপ্রিল এফডিসিতে শুটিং শুরু হবে ‘ফোর্স’-এর। এতে জারার বিপরীতে থাকবেন ম্যাক দিদার। বাংলাদেশে দুই সপ্তাহের মতো থাকবেন নায়িকা। কোরবানি ঈদে ছবিটি মুক্তির কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com