নিজস্বপ্রতিবেদক:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া |
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।
বুধবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, লন্ডন থেকে আসার পর আজ স্বাস্থ্য পরিক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা হয়েছেন খালেদা জিয়া। সর্বশেষ গত বছরের ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, বাসায় আসেন ১৮ সেপ্টেম্বর। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে চিকিৎসার জন্য যান, ৬ মে ঢাকায় ফেরেন।
Leave a Reply