যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা মতিঝিলে , গ্রেফতার ৫ জন কারাগারে

র‌্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা মতিঝিলে , গ্রেফতার ৫ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক :
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব পরিচয়ে রাজধানীর মতিঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ডাকাত দলের পাঁচ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এদিন তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত তা মঞ্জুর করেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- আব্দুল মান্নান (৩৫), রিয়াদ হোসেন (৩৭), আব্দুল জলিল (৪০), মো. মতিউর রহমান ওরফে মতিন খাঁন ওরফে মতিন চোরা (৩৭), ও পরেশ অধিকারী (৩৫)।

এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের বলাকা চত্বর এলাকায় ডাকাতি করার প্রস্তুতিকালে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ইংরেজিতে র‌্যাব লেখা দুটি কালো রঙের কটি, একটি কালো রঙের ওয়াকি-টকি ও একটি হ্যান্ড কাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com