যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ছদ্মবেশে দুদক মুগদা মেডিকেল হাসপাতালে , ধরা পড়ল যেসব দুর্নীতি

ছদ্মবেশে দুদক মুগদা মেডিকেল হাসপাতালে , ধরা পড়ল যেসব দুর্নীতি

নিজস্ব প্রতিবেদক :
নানা অভিযোগের প্রেক্ষিতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানকালে দুদক কর্মকর্তারা দেখতে পান, সিটি স্ক্যানের জন্য প্রয়োজনীয় ওষুধ/সরঞ্জামাদি হাসপাতাল থেকে সরবরাহ না করে কিছু কর্মচারী তা রোগীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করেছে।

দুদক টিমের জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট টেকনোলজিস্টরা বিষয়টি স্বীকার করেন। একইসঙ্গে হাসপাতাল চত্বরে দালাল ও বহিরাগতদের সক্রিয় উপস্থিতিও পরিলক্ষিত হয়।

অভিযানকালে প্রাপ্ত অনিয়মগুলোর বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হয় এবং কমিশনের পক্ষ থেকে সেবার মানোন্নয়ন ও অনিয়ম রোধে সুপারিশ করা হয়।

ক্রয় সংক্রান্ত অনিয়মের বিষয়টি অধিকতর যাচাইয়ের লক্ষ্যে নথিপত্র সংগ্রহ করে অভিযানকারী টিম।

সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক আর্থিক অনিয়ম/দুর্নীতি ও সেবা প্রদানে হয়রানির বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্ত চেয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com