যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীর গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা

রাজধানীর গুলিস্তানের আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটের ৫ম তলায় ইলেকট্রনিক্স পণ্যের দোকানে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে স্থানীয় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষয়-ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
তবে ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ীরা বলছেন, যেখানে আগুন লেগেছে, সেখানে ইলেকট্রনিক্স পণ্য বেচাবিক্রি করা হয়। এখনো আগুন নিয়ন্ত্রণ আসেনি। আগুনের ভয়াবহতা এখনো রয়েছে। আগুনে বিশাল ক্ষয়-ক্ষতির শঙ্কা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com