যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

আজ ঢাকায় যেসব কর্মসূচি রয়েছে

নিজস্ব প্রতিবেদক:
আজ বুধবার (৬ আগস্ট) রাজধানী ঢাকাতে বিভিন্ন সরকারি দফতর, রাজনৈতিক দল এবং সংগঠনের নানা কর্মসূচি রয়েছে। দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি:

সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বেলা ১১টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় তিনি অংশ নেবেন।

বেলা সোয়া ১১টায় তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায়ও উপস্থিত থাকবেন।

বিএনপির কর্মসূচি:

বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি বের করা হবে। এর উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে ১২ দলীয় জোটের যোগদান অনুষ্ঠান রয়েছে।

জামায়াতের কর্মসূচি:

রাত ৮টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com