যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক,

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনোয়ার হোসেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মো. আনোয়ার হোসেন এতোদিন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) পদে কর্মরত। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন মুহাম্মদ রফিকুল ইসলাম। তিনি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রায় আট মাস দায়িত্ব পালন শেষে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) অবসরে যান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম। ১১তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ডিসেম্বরে এই দায়িত্বে আসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com