শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

সিলেট জেলা প্রতিনিধি,

সিলেটে কথাকাটাকাটির জেরে এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে তারই সহকর্মীদের বিরুদ্ধে।

রোববার (২৬ এপ্রিল) রাতে নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

আহত মোফাজ্জল চৌধুরী মুর্শেদ সিলেট জেলা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপশহর এলাকায় মোফাজ্জলের সঙ্গে তার তিন বন্ধু নজরুল ইসলাম, সুবেল আহমদ ও বাহার আহমদের মধ্যে একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ছাত্রদলের এক নেতার মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয়েছিল। তবে রোববার বিকেলে সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে মোফাজ্জল খাবার (সিঙ্গারা ও কোমল পানীয়) নিয়ে বন্ধুদের সঙ্গে দেখা করতে যান। এরপর পুণরায় কথাকাটাকাটির এক পর্যায়ে তিন বন্ধু মিলে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, কথা কাটাকাটির জের ধরে ছাত্রদল নেতা মুর্শেদকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করেছে তার বন্ধুরা। হামলার বিষয়ে ভুক্তভোগীর পরিবার আইনগত ব্যবস্থা নিচ্ছে, এতে ছাত্রদল সহযোগিতা করছে। আহত মোফাজ্জল বর্তমানে ভালো আছেন।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ঘটনায় জড়িত দুপক্ষই ছাত্রদলের। তাদের মধ্যে পূর্বের ব্যক্তিগত বিরোধ থেকেই মুর্শেদের ওপর হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com