শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

১৭ অক্টোবর থেকে ঢাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম

১৭ অক্টোবর থেকে ঢাবিতে সশরীরে শিক্ষা কার্যক্রম

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এনআইডি নিশ্চিতে অস্থায়ী ভোটার নিবন্ধন কেন্দ্র
আগামী ১৬ অক্টোবরের মধ্যে শতভাগ শিক্ষার্থীর অন্তত এক ডোজ টিকা নিশ্চিত করে ১৭ অক্টোবর থেকে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। তবে পাঠদান কার্যক্রম পরিচালনায় একাডেমিক কাউন্সিল প্রণীত ‘লস রিকভারি প্ল্যান’ মেনে চলতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত একাডেমিক কাউন্সিলের বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিদ্ধান্তের বিষয়ে ডিনস কমিটি সুপারিশ করে। উভয় সভায় উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সভাপতিত্ব করেন। ভার্চুয়াল এই সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও একাডেমিক কাউন্সিলের সদস্যরা অনলাইনে সংযুক্ত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একাডেমিক কাউন্সিল প্রণীত ‘লস রিকভারি প্ল্যান’ মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে অনলাইন ও অফলাইন সমন্বয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করা যাবে। তবে এ ক্ষেত্রে ন্যূনতম ৬০ শতাংশ ক্লাস সশরীরে নিতে হবে। এ ছাড়া ল্যাবরেটরি রক্ষণাবেক্ষণ ও শিক্ষার্থীদের তত্ত্বীয় কোর্সের জ্ঞানের গুণগত মান বজায় রাখতে একাডেমিক কাউন্সিলের সভায় ব্যাবহারিক পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে বিশেষ গুরুত্বারোপ করা হয়। এর জন্যও একাধিক সেকশন বা গ্রুপ করে ক্লাস ও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

দ্রুত এনআইডি পেতে অস্থায়ী ভোটার নিবন্ধন কেন্দ্র

শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র জটিলতা নিরসনে অস্থায়ী নিবন্ধনকেন্দ্রের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল

সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রীড়াকক্ষে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান অস্থায়ী এই কেন্দ্রের উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

নিবন্ধন কার্যক্রম প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। যেসব শিক্ষার্থী এখনো জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন করেননি, তাঁরা নির্ধারিত শর্ত পূরণ করে নতুন নিবন্ধন করতে পারবেন। আর যাঁরা এরই মধ্যে নিবন্ধন করেও জাতীয় পরিচয়পত্র পাননি, তাঁরাও নির্ধারিত শর্ত মেনে দ্রুত পরিচয়পত্র পাবেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে।

অস্থায়ী কেন্দ্রে চলছে টিকা কার্যক্রম

ঢাবি শিক্ষার্থীদের দ্রুত টিকাপ্রাপ্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে অস্থায়ী টিকাকেন্দ্রে চলছে টিকা কার্যক্রম। কেন্দ্রে এসে তাত্ক্ষণিক নিবন্ধনের মাধ্যমে শিক্ষার্থীরা সিনোফার্মের টিকা নিতে পারছেন। এই কেন্দ্রে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত প্রথম ডোজ টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। ১ নভেম্বর থেকে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। সর্বশেষ গতকাল ৩১৭ শিক্ষার্থী এই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com