শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইজিবাইক অন্তর্ভুক্ত করার দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

ইজিবাইক অন্তর্ভুক্ত করার দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক:
ইলেকট্রিক মোটরযান রেজিষ্ট্রেশন ও চলাচল নীতিমালায় ব্যাটারি রিকশা এবং পেশ
ব্যাটারি চালিত যানবাহনের জন্য নীতিমালা প্রণয়নের কমিটিতে ব্যাটারি রিকশা এবং ইজি বাইককে অন্তর্ভুক্ত করা, কাঠামোগত ত্রুটি দূর করে আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যে কোন বড় সড়কে পার্শ্ব রাস্তা নির্মাণ করে সড়কে ঝুঁকি কমানোর পদক্ষেপ গ্রহণ, ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করে বিভিন্ন মহলের চাঁদাবাজি বন্ধ করা এবং চালকদের সড়কে চলাচলের নিয়ম সম্পর্কে এবং মেকানিকদের কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা- এই ৫ দফা দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিআরটিএ এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচির অংশ হিসেবে আজ বরিশালে অশি^নীকুমার হল চত্তরে সহ¯্রাধিক শ্রমিকের বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হয়।

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব, বাসদ বরিশাল জেলার আহŸায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি খুলনা ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, রিক্সা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি মো. রফিক, ৭ নং ওয়ার্ডের সভাপতি স্বপন দাস, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, ১৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ২২ নং ওয়ার্ডের সভাপতি মহসিন মীর, ২৭ ওয়ার্ডের সাইদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন শিকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের মাফিয়া বেগম। সভা পরিচালনা করেন শহিদুল ইসলাম।

প্রকৌশলী ইমরান হাবিব রুমন বলেন, সারাদেশের ৫০ লাখ ব্যাটারি চালিত রিকশা, ইজিবাইকসহ দেশীয় যানবাহন চালক, গ্যারেজ মালিক, ক্ষুদ্র রিকশা মালিক, মেকানিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন। আপনি জানেন, জীবন ও জীবিকার প্রয়োজনে কর্মসংস্থানের চেষ্টা করতে গিয়ে সারাদেশে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক যে এখন একটি গুরুত্বপূর্ণ খাত তা অস্বীকার করার কোন উপায় নেই। এই ক্ষেত্রে প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে, ৪২ টি উপখাত সৃষ্টি হয়েছে এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে আড়াই কোটি মানুষ নির্ভরশীল হয়ে পড়েছে। একদিকে অর্থনীতিতে অবদান, কর্মসংস্থান, দেশীয় শিল্পের বিকাশ অন্যদিকে দেশের সর্বত্র সাধারণ মানুষের অন্যতম বাহন হিসেবে ব্যাটারিচালিত বাহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সব যানবাহন পরিবেশ দূষণ করে না, জ্বালানী অপচয় করে না, অল্প সময়ে এবং অল্প জায়গা ব্যবহার করে অধিক যাত্রী পরিবহণ করে থাকে। কিন্তু দেশীয় প্রযুক্তি এবং মেকানিকদের দ্বারা নির্মিত বলে শুরুতে এইসব বাহনের নির্মাণে কিছু দুর্বলতা ছিল। ইতিমধ্যে অভিজ্ঞতা অর্জনের ফলে সে সব ত্রুটির কিছু যেমন সংস্কার করা হয়েছে তেমনি আধুনিকায়নের জন্য প্রকৌশলী ও যানবাহন চলাচল বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করলে এই সব যানবাহনের আরও আধুনিকায়ন, ব্যয় সাশ্রয়ী এবং নিরাপদ করা সম্ভব হবে বলে আমাদের বিশ্বাস। একটি সঠিক নীতিমালা প্রণয়ন করে এই সমস্ত যানবাহনকে লাইসেন্স প্রদান করা হলে রাষ্ট্র যেমন রাজস্ব পাবে তেমনি সড়কেও শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে। আমরা আশা করি এই নীতিমালা প্রণয়নের সময় ব্যাটারি রিকশা, ইজিবাইক এবং অন্যান্য দেশীয় যানবাহনকেও অন্তর্ভুক্ত করা হবে।

সমাবেশ শেষে একটি মিছিল নগরির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি পেশ করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com