শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

দেশে মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা শুরু ২৪ নভেম্বর; ফাইল ছবি

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় মাধ্যমিকে (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সব বিষয়ে নয়, তিন বিষয়ে হবে এই পরীক্ষা। আগামী ২৪ নভেম্বর শুরু হয়ে এই পরীক্ষা শেষ করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।
এ বিষয়ে আজ বুধবার নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি জানিয়েছে এবারের বার্ষিক পরীক্ষা হবে শুধু বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়ে। পরীক্ষা হবে ৫০ নম্বরের। সময় থাকবে দেড় ঘণ্টা। যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেসব অধ্যায় এবং ১২ সেপ্টেম্বর থেকে যেসব অধ্যায়ের ওপর পাঠদান করানো হয়েছে, তা সিলেবাস হিসেবে বিবেচিত হবে।

মাউশি বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার নম্বরবিন্যাসও করে দিয়েছে। এর মধ্যে বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্রের ৫০ নম্বরের মধ্যে লিখিত অংশে ৩৫ এবং বহু নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) অংশে ১৫ নম্বর হবে। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের ৫০ নম্বরের মধ্যে প্রথম পত্রের ৩০ এবং দ্বিতীয়পত্রের ২০ নম্বর। সাধারণ গণিতের ৫০ নম্বরের মধ্যে লিখিত অংশে ৩৫ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) অংশের নম্বর হবে ১৫।

মাউশি জানিয়েছে, প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সব বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে। বার্ষিক পরীক্ষায় সপ্তম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরো ১০ নম্বর যোগ করা হবে।

ষষ্ঠ শ্রেণির থেকে শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার–পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ ও স্বাস্থ্যবিধি মেনে চলার সঙ্গে বৃক্ষরোপণ প্রকল্পে তাদের কর্মতৎপরতা যুক্ত করে এই ১০ নম্বর যোগ করা হবে।

অর্থাৎ মোট ১০০ নম্বরের (৫০ ‍+ ৪০ ‍+ ১০) ওপর প্রত্যেক শিক্ষার্থীকে মূল্যায়ন করে বার্ষিক পরীক্ষার ফলাফল তৈরি করে শিক্ষার্থীদের ‘প্রগ্রেসিভ রিপোর্ট’ দেওয়া হবে। ২০২১ শিক্ষাবর্ষে এ পরীক্ষা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা নিতে নির্দেশ দিয়েছে মাউশি।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয় সরকার। এখন বিশ্ববিদ্যালয়গুলো খুলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com