শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সীমিত পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

সীমিত পরিসরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জবি প্রতিনিধি
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিবস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিবস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিবস উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, হলের প্রভোস্ট, বিভিন্ন দফতরের পরিচালক, প্রক্টর, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ‘কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম’ উদ্বোধন করেন উপাচার্য ড. মো. ইমদাদুল হক। এসময় ট্রেজারার ড. কামালউদ্দিন আহমদ, ঢাকা জেলার সিভিল সার্জন, ছাত্র-কল্যাণ পরিচালক উপস্থিত ছিলেন।

এরপর দুপুর ১টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন বলেন, এই দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টিকা কার্যক্রমের উদ্বোধন করতে পেরে আমরা আনন্দিত। অল্প কয়েকদিনের মধ্যেই ক্যাম্পাসে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম উদ্ধোধন করা হবে।

তিনি আরো বলেন, কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত জমিতে খেলার মাঠ এবং কিছু আবাসন ব্যবস্থার আপতত সমাধান করা হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ বিভিন্ন গবেষণা সহায়তাকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হচ্ছে। সকল সুযোগ সুবিধা ও সহযোগিতা বৃদ্ধির একমাত্র লক্ষ্যই হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।

বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা গবেষণায় অনেক দূর এগিয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানদণ্ডে এগিয়ে যাবে। ভবিষ্যতে নতুন ক্যাম্পাস স্থাপনের মধ্য দিয়ে সকল ধরনের সমস্যা লাঘব হবে।

আলোচনা সভায় রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামানের সঞ্চালনায় বিভিন্ন অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম ও প্রক্টর ড. মোস্তফা কামাল বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, এবার ২০ অক্টোবর সরকারি ছুটি থাকায় আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com