শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজধানীতে আবারও নিজের বাইকে আগুন

রাজধানীতে আবারও নিজের বাইকে আগুন

নিজস্ব প্রতিবেদক:

বৃহস্পতিবার দুপুরের দিকে পলাশীতে নিজের ডিসকভারি মোটরসাইকেলে আগুন ধরিয়ে (বামে) দেন তিনি। ডানে ইলিয়াস মিয়া

ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে রাজধানীতে আবারও রাইড শেয়ারিংয়ের এক চালক নিজের মোটরসাইকেলে আগুন দিয়েছেন। মামলায় ত্যক্তবিরক্ত হয়ে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে পলাশীতে নিজের ডিসকভারি মোটরসাইকেলে আগুন দেন তিনি। এই চালকের নাম ইলিয়াস মিয়া (৪০)।

গণমাধ্যমকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোরশেদ বলেন, পাঠাও চালক ইলিয়াসের বিরুদ্ধে আগের দুটি মামলা ছিল। আজ আরও একটি মামলা দেন সার্জেন্ট। তৃতীয় মামলার পর ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে গিয়ে তিনি নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

ওসি আরও বলেন, ইলিয়াসের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তিনি ১৩ বছর দেশের বাইরে ছিলেন। তার কাপড়ের ব্যবসা ছিল। করোনায় ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে দেড় মাস আগে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে তিনি ঢাকায় আসেন। যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় একটি মেসে থেকে রাইড শেয়ারিংয়ে মোটরসাইকেল চালান।
ইলিয়াস দুই সন্তানের জনক। তার স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে থাকে।

উল্লেখ্য, এর আগে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর বাড্ডায় রাইড শেয়ারিংয়ের আরেক চালক ট্রাফিক পুলিশের হয়রানির প্রতিবাদে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এই ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com