নিজস্ব প্রতিবেদক:
অনার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত বিভাগীয় সভাপতি ও সাধারন সম্পাদক সহ সকল সদস্য বা নার্সিং উদ্দোক্তাদের নিয়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে নার্সিং অফিসার রাসেল আহাম্মেদ প্রিন্স এর নেতৃতে ,
জাকির উদ্দিনের আয়োজনে সকল নার্সিং অফিসাদের নিয়ে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ঢাকার বিজয় নগর পানির টেংকির বিপরীত পাশে চুং ওয়া রেষ্টুরেন্টের কক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় নার্সিং তত্ত্বাবধায়ক রাসেল আহাম্মেদ প্রিন্স সভপতিত্বে ও নাসিং কর্মকর্তা জাকির উদ্দিনের এর পরিচালনায় উক্ত সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নার্সিং কর্মকর্তা শামিম , নার্সিং কর্মকর্তা তানজিনা আক্তার , নার্সিং কর্মকর্তা ইকবাল, নার্সিং কর্মকর্তা রেখা ,নার্সিং কর্মকর্তা খাদিজা আক্তার, নাসিং কর্মকর্তা জুমুর, নার্সিং কর্মকর্তা শাহনা আক্তার, নার্সিং কর্মকর্তা কাকুলী রানী পাল, নাসিং কর্মকর্তা সবিতা প্রমূখ।
দীর্ঘ দিন থেকে নার্সিং কমিটির দূর্নিতি ও অনিয়ম থাকায় নতুন করে একটি নার্সিং কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
এসময় বিভিন্ন জেলা থেকে আসা নার্সিং ইনস্টিটিউটের উদ্দোক্তা তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
পূর্বের কমিটির দূর্নিতি ও অভিযোগ থাকায় বিভিন্ন জেলার উদ্দোক্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রিন্স রাসেল জানান,এই কমিটির মাধ্যমে নার্সিং কর্মকর্তারা সেবামূলক পেশায় আরও গতিশীল ভূমিকা রাখতে পারবেন। উন্নত সেবা প্রদানে নার্সিং কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি সহ সব ধরনের দায়িত্ব, কর্তব্য যথাযত সম্পাদিত হবে। এ জন্য কমিটি গঠনে সকলের আন্তরিক প্রচেষ্ঠা ও সহযোগীতা কামনা একান্ত প্রয়োজন বলে বক্তরা মনে করেন।
এডভোকেট জাকির উদ্দিন জানান, ‘নার্সিং একটি সম্মানিত ও মহৎ পেশা। নার্সদের বুকের ভেতরে যত কষ্ট থাকুক, হাসি মুখে রোগীদের সেবা দিতে হবে। নিজ হাতে ওষুধ খাওয়াতে হবে এবং রোগীরা কেমন আছেন, সে বিষয়ে খোঁজ-খবর নিতে হবে।
সংগ্রহ করেন
মোহাম্মদ আরফাত সিদ্দিকী / দীপংকর চৌধুরী
Leave a Reply