শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আল জয়নাল গ্রেফতার

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আল জয়নাল গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

 

নারায়ণগঞ্জে জমি দখলের অভিযোগে বিতর্কিত ব্যবসায়ী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আল জয়নালকে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের টানবাজার এলাকা থেকে সদর মডেল থানা-পুলিশ তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের জমি দখলের অভিযোগে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা বলেই পুলিশ তাকে গ্রেফতার করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহজামান জানান, আদালতের একটি গ্রেফতারি পরোয়ানা মামলায় আল জয়নালকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে, ২০১৯ সালের ১১ এপ্রিল সকালে হাসান ফেরদৌস জুয়েল তার বাড়ির দেয়াল মেরামত করতে গেলে বাধা দিয়েছিলেন জয়নাল আবেদীন। হাসান ফেরদৌস জুয়েলের জমির পাশের জায়গাগুলোও জয়নাল আবেদীন দখল করে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়াও জয়নালের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ।

২০১৮ সালের ৭ ডিসেম্বর জয়নাল আবেদীন কর্তৃক নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ করেছিলেন কলেজের শিক্ষার্থীরা এবং বিষয়টি সমাধানের লক্ষ্যে তৎকালীন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার কাছে স্মারকলিপি প্রদান করেছিলেন তারা।

এছাড়া ফতুল্লায় কাতার প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টার অভিযোগে আল জয়নালের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছিল। দখলকৃত জমি থেকে কাতার প্রবাসীর স্ত্রী সুরাইয়া বেগমকে উচ্ছেদ করতে নানা ধরনের হুমকি দেওয়ার কারণে থানায় সাধারণ ডায়েরি দায়ের করেছে।

ফতুল্লার হরিহরপাড়া গুলশান রোড এলাকার আব্দুল ওহাবের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে আল জয়নালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি দায়ের করেছিলেন। এর আগে, একটি চাঁদাবাজি মামলায় কারাভোগও করেন জয়নাল।

এছাড়া আল জয়নালের বিরুদ্ধে সদর মডেল থানার একজন এএসআইকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় জয়নালকে থানায় আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com