শিরোনাম :
কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ কাকাতুয়া প্রতিষ্ঠানের উদ্যোগে পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ওসম্মাননা স্মারক প্রদান. কুমিল্লা বন্ধুত্বের টানে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক নরসিংদীতে ৯ হাজার লিটার ডিজেল উদ্ধার ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিল চিপস কিনতে, দুইদিন পর মিলল শিশুর বস্তাবন্দি লাশ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাংলাদেশের নুবায়শার চিঠি ১৯২ দেশের সেরা হলো

বাংলাদেশের নুবায়শার চিঠি ১৯২ দেশের সেরা হলো

নিজস্ব প্রতিবেদক :
অনাগত বোনকে নিয়ে লিখে আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় বিশ্বের ১৯২টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের নুবায়শা ইসলাম।
চিঠিতে করোনাকালে মৃত্যুভয়, স্বজন হারানোর আশঙ্কার কথা লিখেছিল সে। প্রত্যাশা ছিল একটি ভালো সময়েরও।

সিলেটে শনিবার এক অনুষ্ঠানে নুবায়শার হাতে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের (ইউপিইউ) স্বর্ণপদক হস্তান্তর করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান। অংশ নেন ডাক অধিদফতরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনও।

বিরল কৃতিত্বের জন্য নুবায়শা, তার বাবা-মা ও শিক্ষকদের ধন্যবাদ জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, জাতি হিসেবে আমাদের গর্বের অনেক কিছু আছে। আন্তর্জাতিক পত্রলিখন প্রতিযোগিতায় নুবায়শার অর্জন নতুন প্রজন্মকে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।

এ সময় মন্ত্রী একটি সাম্য সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান। সামাজিক শৃঙ্খলা ও ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি এ ধরনের কর্মসূচির জন্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং ডাক অধিদফতরের ভূমিকার প্রশংসা করেন।

নুবায়শার কাছে ইউপিইউর স্বর্ণপদক হস্তান্তর একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশ ইউপিইউর সদস্যপদ অর্জন করে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নুবায়শা সেই ইউপিইউর ৫০তম পত্রলিখন প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে জাতি হিসেবে আমাদের গর্বিত করেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, ১৯২টি দেশের মধ্যে প্রতিযোগিতায় কেবল নুবায়শাই জেতেনি, জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের শিশুরা যে সবকিছু পারে তা প্রমাণ করেছে নুবায়শা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com