নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি
৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার কারণে বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) নিয়োগ পরীক্ষা পিছিয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দফতর থেকে এক আদেশে পরীক্ষার তারিখ পরিবর্তনের কথা জানানো হয়।
জানানো হয়, আগামী ২৮ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এসআই নিয়োগ প্রক্রিয়ার অন্যতম ধাপ ‘শারীরিক সক্ষমতা যাচাই’ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু একই সময়ে ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
পরীক্ষার নতুন সূচি অনুযায়ী আগামী ৮ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে ৫ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।
গত ৮ অক্টোবর বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (নিরস্ত্র) নিয়োগে বিজ্ঞপ্তি দেয় পুলিশ সদর দফতর।
Leave a Reply