শিরোনাম :
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত কুমিল্লার কৃষকের বরাদ্দ খেয়ে খেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী আজ এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান কক্সবাজার রামুতে স্বর্গপুরী উৎসবে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা ইউএইচএফপিও ৬ চিকিৎসককে ক্রেস্ট দিলেন প্রধানমন্ত্রী বাউফলে মেয়াদোত্তীর্ণ বিস্কুট বিতরণ ও হুমকির অভিযোগ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

হটলাইনে ফোন পেয়ে রাজধানীতে নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার

হটলাইনে ফোন পেয়ে রাজধানীতে নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ছবি

হটলাইনে পেয়ে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে এক নির্যাতিত গৃহকর্মীকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নারী সহায়তা ও তদন্ত বিভাগের কুইক রেসপন্স টিম। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্টের ইছামতি বিল্ডিং থেকে তাকে উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ নভেম্বর) নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হামিদা পারভীন এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় জাতীয় মানবাধিকার কমিশনের উপ-পরিচালক এম. রবিউল ইসলাম নারী সহায়তা ও তদন্ত বিভাগের হটলাইন নম্বরে ফোন করে জানান, উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা এপার্টমেন্ট প্রজেক্টের ইছামতি বিল্ডিংয়ে এক গৃহকর্মীকে মারাত্মকভাবে মারধর করা হয়েছে। রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানান।

হামিদা পারভীন বলেন, তুরাগ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে ওই গৃহকর্ত্রী দরজা না খোলায় সংবাদদাতা মেয়েটিকে উদ্ধারের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারের হটলাইনে ফোন করেন। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই বিভাগের কুইক রেসপন্স টিম ও তুরাগ থানার টিম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ১৪ বছরের মেয়েটি গত এক বছর ধরে গৃহকর্তা জাহিদ হাসানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে। মাঝে মাঝেই গৃহকর্ত্রী আফরোজা আক্তার মেয়েটিকে মারধর করেন।
এরপর রাত ১১টা ১৫ মিনিটের দিকে কুইক রেসপন্স টিম কিশোরীকে ওই বাসা থেকে উদ্ধার করে যথাযথ প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে নারী সহায়তা ও তদন্ত বিভাগে নিয়ে আসে।

নির্যাতিত গৃহকর্মীকে বর্তমানে তেজগাঁওয়ে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান নারী সহায়তা ও তদন্ত বিভাগের এই পুলিশ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com