শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরিচ্ছন্নতা কার্যক্রম, একশর বেশি নারীর অংশগ্রহণে

পরিচ্ছন্নতা কার্যক্রম, একশর বেশি নারীর অংশগ্রহণে

নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক নারী দিবস- ২০২২ উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (এনসিসি) একশর বেশি নারীর অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ইউনিলিভার ও ইউএনডিপির উদ্যোগে ‘টেকসই উন্নয়নে নারী’ এই স্লোগানকে সামনে রেখে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
‘গ্লো অ্যান্ড লাভলী’র সহায়তায় মঙ্গলবার (২ মার্চ) একশর বেশি নারী শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে দিনটি শুরু করেন।

তারা ইউনিলিভারের নারী ম্যানেজার, ইউএনডিপির নারী ও পুরুষ স্টাফ, কমিউনিটি লিডার ও এনসিসির নারী পরিচ্ছন্নতা কর্মীদের প্রতিনিধিত্ব করেন। এই নারীরা ১০টি দলে বিভক্ত হয়ে শহরের প্রধান শহরে পরিচ্ছন্নতার দায়িত্বপালন করেন। এনসিসির প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে নারী কর্মীদের অবদান ফুটে উঠেছে প্রতীকী এই পরিচ্ছন্নতা কার্যক্রমে।

এক ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযানের পর আলী আহমেদ চুনকা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের কাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসির মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ এর করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান শামীমা আক্তার, প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসী হান্ডা, ইউএনডিপি বাংলাদেশের লাইভলিহুডস ইমপ্রুভমেন্ট অফ আরবান পুওর কমিউনিটি প্রজেক্ট (এলআইইউপিসিপি) প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং।

কমিউনিটি লিডার ও নারী কাউন্সিলরদের আলোচনার মধ্য দিয়ে এ দিনের সেশন শুরু হয়। এনসিসিকে প্লাস্টিক দূষণমুক্ত করা এবং শহরের সবুজায়ন ও আরো পরিচ্ছন্ন পরিবেশ তৈরিতে ইউনিলিভার এবং ইউএনডিপির এই সময়োপযোগী ক্যাম্পেইনের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় মেয়রের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় শহরের পরিবেশ দূষণ এড়াতে প্লাস্টিক সংগ্রহে পরিচ্ছন্নতা কর্মীদের অবদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেন অধিবেশনের আলোচকরা।

মেয়র সেলিনা হায়াৎ বলেন, আমরা সবাই ক্ষমতাশালী নারী এবং চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরো সাহসী, আত্মবিশ্বাসী ও দূরদর্শী হওয়া প্রয়োজন। শহরের প্লাস্টিক বর্জ্য পরিষ্কারে এমন অনুপ্রেরণামূলক উদ্যোগে নারীদের এগিয়ে আসাকে স্বাগত জানাই।

ইউনিলিভারের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান শামীমা আক্তার বলেন, পৃথিবীর সুরক্ষায় আমাদের দায়বদ্ধতা সমূহের মধ্যে রয়েছে, আগামী ২০২৫ সাল নাগাদ আমাদের কারণে উৎপন্ন হওয়া প্লাস্টিক বর্জ্যের চেয়ে বেশি পরিমাণ প্লাস্টিক সংগ্রহ করা। এনসিসি ও অন্যান্য শহরে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক বড় ধরনের সমস্যা হিসেবে দেখা দেওয়ায় তা সংগ্রহের ওপর গুরুত্ব দিয়ে ইউনিলিভার এই ব্যতিক্রমী প্রকল্প হাতে নিয়েছে।

ইউনিলিভার বাংলাদেশের মানবসম্পদ বিভাগের পরিচালক সাকসী হান্ডা বলেন, গর্বের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে নারী ম্যানেজার ৪১ শতাংশ, যা দেশের সব খাতের মধ্যে সর্বোচ্চ। ইউনিলিভার বিশ্বাস করে বৈচিত্র্যময় কর্মীরা অকল্পনীয়, অসম্ভব ও ভাবনার অতীত বিষয়কেও বাস্তবে রূপ দিতে পারেন।

ইউএনডিপি বাংলাদেশ এর এলআইইউপিসিপি, প্রজেক্ট ম্যানেজার যুগেশ প্রধানাং বলেন, ইউনিলিভার ও ইউএনডিপি বাংলাদেশ দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে কাজ করছে। যেটি শুধু প্লাস্টিক বর্জ্য কমিয়ে আনা ও পু্নঃব্যবহার নিশ্চিত নয়, একইসঙ্গে টেকসই জীবনমান নিশ্চিত করবে, সহনশীলতা বাড়াবে ও প্লাস্টিক সংগ্রাহকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবে।

নারায়ণগঞ্জে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নেতৃত্ব ও দায়বদ্ধতার স্বীকৃতি হিসেবে এনসিসি মেয়রকে এদিন ক্রেস্ট প্রদান করেছে ইউনিলিভার এবং ইউএনডিপি। আলোচনা শেষে নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখায় ৫জন নারী কর্মীকেও সম্মানিত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com