যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাঙ্গালীর মুক্তি ও বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য —হাবিবুর রহমান সিরাজ

বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাঙ্গালীর মুক্তি ও বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য —হাবিবুর রহমান সিরাজ

নিজস্ব প্রতিবেদক:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জনাব মোঃ হাবিবুর রহমান সিরাজ বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বাঙ্গালী জাতির মুক্তি ও বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করার জন্য।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ এর সভাপতি জনাব মোহাম্মদ হানিফ খোকনের সভাপতিত্বে ১৭ মার্চ ২০২২ইং বিকাল ৪.০০ ঘটিকায় ২৫, বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভা পরিচালন করেন সাধারণ সম্পাদক জনাব মোঃ ইনসুর আলী। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭৫ এর ১৫ আগস্ট শাহাদৎ করণকারী তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধুর ১০২তম জন্মদিনের কেক কাঁটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা করেন। আমরা বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কমনা করি এবং তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার দীর্ঘ হায়াত কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খান সিরাজুল ইসলাম বলেন যে নেতার জন্ম না হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, স্বাধীনভাবে বাঁচতে পারতাম না সেই মহান নেতা আমাদের প্রাণপ্রিয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জাতির পিতার সুযোগ্যকন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশকে সুখী-সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ মোতালেব হাওলাদার, জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এম.এ. করিম খান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ, মোঃ আব্দুল কাইয়ুম মিয়া, প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মোঃ সাইদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন আহম্মেদ রাজু সহ জাতীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com