যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গুলিস্তানে শাহবাগ থানার এসআই জাহাঙ্গির হোসেনকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে গুলিস্তান টিঅ্যান্ডটি অফিসের সামনের ফুটপাতে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
জাহাঙ্গির হোসেন জানান, তিনি মামলার কাজে পুরান ঢাকায় জজকোর্টে গিয়েছিলেন। রাতে সেখান থেকে ফিরতে বাসযোগে গুলিস্তানে নামেন। টিঅ্যান্ডটি অফিসের সামনে দিয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে আসছিলেন। তখন পেছন থেকে কেউ একজন তাকে ছুরি মেরে দ্রুত পালিয়ে যান।পথচারী আবু সাইদ নামে এক ব্যক্তি জানান, টিঅ্যান্ডটি অফিসের সামনে এক যুবক ওই পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। তার বয়স আনুমানিক ২০ বছর। পরনে শুধু একটি লুঙ্গি ছিল। ছুরি মেরেই তিনি দৌড়ে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত পুলিশ কর্মকর্তার পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com