নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেখ হাসিনার পক্ষ থেকে খাবার ও বস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটি।
শনিবার রাজধানীর তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানা মাদরাসায় এ খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অগ্নিকন্যা মতিয়া চৌধুরী।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। এ দেশে আওয়ামী লীগ মানুষের সঙ্গে মিশে আছে। তাদের সব সুখ-দুঃখে আওয়ামী লীগের নেতাকর্মীরাই পাশে থাকে। এ দেশের যত কল্যাণ বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে।
এ সময় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য মারুফা আক্তার পপি, সদস্য পারভীন জামান কল্পনা।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সব সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply